সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪০তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি. - ০৩:৩৫ পি.এম. | দেখেছেন: ১৪০ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪০তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪০তম সাহিত্য বৈঠক ০৫ই ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। কবি রেজাউল করিম এর কবিতা ও স্বরচিত কবিতা পাঠ করেন, লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, স্বরচিত কবিতাপাঠ করেন, অধ্যাপক আব্দুস সোবহান,খন্দকার মাহফুজার রহমান, স্বাত্ত্বিক শাহ আল মারুফ,আফজাল হোসেন, তাপস মাহমুদ, শাহানাজ ইয়াসমিন, বিলকিস সুলতানা শিরি, সুফি জাহিদ হোসেন, আজিজুল হক মোল্লা। 

কবিতা আবৃত্তি করেন,এইচ বি লাভলী ও সামীমা আখতার খানম। পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম। শুভেচ্ছা কথা বলেন পরিষদ উপদেষ্টা সুশান্ত চন্দ্র খাঁ ও কার্য-নির্বাহী সদস্য আলমগীর হোসেন আলো। বৈঠকে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় "ক" বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী আফিয়া সুনাত এবং "গ" বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী জাইরিফ এর হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। 

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়, সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ ও কার্যনির্বাহী সদস্য মমতাজুর রহমান বাবু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। বৈঠক শেষে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিক-২০২৫ আয়োজন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। 

এতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পরিষদের সাবেক সভাপতি ডা.মফিজুল ইসলাম মান্টু, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, ২৩তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন কমিটির আহ্বায়ক দীলিপ কুমার রায়সহ উপস্থিত সকলে।

পরে সকলের সম্মতিক্রমে আগামী ১২ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পরিষদ কার্যালয়ে "রোকেয়া স্মরণ" অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন