সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

কুড়িগ্রামে শেখ কামাল যুব গেমস’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: সোমবার; ২ জানুয়ারী, ২০২৩ খ্রি. - ০৭:০৯ পি.এম. | দেখেছেন: ৮২৫ জন।

কুড়িগ্রামে শেখ কামাল যুব গেমস’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এ আর রাকিবুল হাসান,

(বিশেষ  প্রতিনিধি)  কুড়িগ্রাম:

 

 

সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ অনুর্ধ-১৭ যুব গেমস শুরু হয়েছে। সোমবার দুপুরে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, সদর ইউএনও মো. রাসেদুল হাসান, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অ্যাডভোকেট অঅহসান হাবীব নীলু, ক্রীড়া ব্যক্তিত্ব রেদওয়ানুল হক দুলাল প্রমুখ। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা যুব গেমস’র আয়োজন করে।

যুব গেমসে ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টনসহ ৬টি বিষয়ে খেলায় উপজেলা পর্যায়ে উদিয়মান তরুন তরুণীরা অংশগ্রহন করছে। প্রথম দিন ৯উপজেলা থেকে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ফুটবলে কুড়িগ্রাম যুব দল উলিপুর যুব দলকে ৩-০ গোলে পরাজিত করে। অপরদিকে ভলিবলে উলিপুর যুব দল কুড়িগ্রাম যুব দলকে ২-০ সেটে পরাজিত করে। ৬দিন ব্যাপী প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে ৫২জন যুব ক্রীড়াবিদ অংশগ্রহন করবে। 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন