বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার; ৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. - ১১:৪৩ পি.এম. | দেখেছেন: ২০৩ জন।

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি ‘চ্যানেল এস’ নামে একটি সংবাদমাধ্যমের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

 

মঙ্গলবার দুপুরে তাকে অসুস্থ অবস্থায় শফিক আহমেদ নামে আরেক সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

 

শফিক আহমেদ বলেন, তরিকুল কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের সংবাদ লাইভ দেওয়ার পর আরেক স্পটে যেতে গাড়িতে ওঠেন। গাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে জানতে পারি তিনি মারা গেছেন।

 

জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তরিকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন