বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

নীলফামারীতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: সোমবার; ১৫ জুলাই, ২০২৪ খ্রি. - ০৩:৪৪ পি.এম. | দেখেছেন: ৪২৪ জন।

নীলফামারীতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

নীলফামারীতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ জুলাই) দুপুরে সদরের চৌরাঙ্গী মোড় এলাকায় এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শহরের সর্বস্তরের শিক্ষার্থীরা।

 

এসময়ে বক্তারা বলেন, একজন পরীক্ষার্থী পরিশ্রম করে রাতদিন জেগে পড়ালেখা করে। কিন্তু এ কোটার কারণে মেধাবীরা বাদ পড়ছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা নাম ভাঙিয়ে কোটার কথা বলে সুবিধা নিচ্ছেন। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই তবে দ্রুত কোটা সংস্কার চাই।

 

এসময়ে আরও দেখা যায়, মানববন্ধন চলাকালে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে কোটা সংস্কারের নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন