সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত: শুক্রবার; ২০ মার্চ, ২০২৬ খ্রি. - ০৫:২৭ পি.এম. | দেখেছেন: ৪১ জন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

 

নুর আমিন রহমান

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাতীবান্ধা উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম রফিক।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের আত্মসংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, প্রতিটি ঘরে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।” সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠার আহ্বান জানান তিনি।


পরিশেষে রফিকুল ইসলাম রফিক দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন