মঙ্গলবার; ২১ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 'ফুয়েল কার্ড' চালু কুড়িগ্রামে আজ থেকে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কুড়িগ্রামের শিলাবৃষ্টিতে তিস্তার চরে মরিচ-পেঁয়াজসহ ফসলের ক্ষতি

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: বৃহস্পতিবার; ৫ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:৪২ পি.এম. | দেখেছেন: ৯৪ জন।

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাহাবুব আলম

জেলা প্রতিনিধি:

 

 

পঞ্চগড় বাজারে সাহির এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল রাতের আঁধারে ভেঙে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচীর বিরুদ্ধে। 

এ ঘটনায় ভাতিজি সুমাইয়া কায়সারকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের আবাসিক প্রিতম হোটেলের অভ্যর্থনা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সুমাইয়া কায়সার এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে তিনি জানান, লিজকৃত জমিতে তার চাচা গোলাম রব্বানী আগে নিউ সিটি প্রেস ব্যবসা প্রতিষ্ঠানটি দেখাশোনা করতেন। চাচা মারা যাওয়ার পর তার চাচী রেহেনা আক্তার জমিটি নিজের নামে লিজ নেওয়ার চেষ্টা করেন। 

পরে পঞ্চগড় বণিক সমিতির সালিশের মাধ্যমে লিজকৃত জায়গা দুই ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে নিজের অংশে তিনি সাহির এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুমাইয়া কায়সারের অভিযোগ, বুধবার দিবাগত গভীর রাতে তার চাচী বখাটে ও মাদকাসক্তদের ভাড়া করে সন্ত্রাসী কায়দায় তার ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। 

এ ঘটনায় রেহেনা আক্তারের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় জিডি করা হয় দায়ের করা হয়েছে বলেও জানান তিনি (জিডি নং–২৪২)।

সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচারের জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

এ সময় পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ভিডিও নিউজ পড়তে ক্লিক করুন : https://youtu.be/TicUCenIWiY

বিজ্ঞাপন

বিজ্ঞাপন