শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

দালালের খপ্পরে চার যুবতী ফিরিয়ে দিলেন ভারতীয় (বিএসএফ)

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি. - ০৮:৪৭ পি.এম. | দেখেছেন: ৫৮ জন।

দালালের খপ্পরে চার যুবতী ফিরিয়ে দিলেন ভারতীয় (বিএসএফ)

রিয়াজুল হক সাগর,

 

 

দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার যুবতীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (২৬ ন‌ভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন, পাবনার আখি আক্তার (২০), বাঞ্চারামপুর কু‌মিলার আদিবা চৌধুরি (২৩), মাদা‌রিপু‌রের সুমাাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬) । 

আখি আক্তার জানান, গত ২২ নভেম্বর জান্নাত না‌মের পরিচিত এক নারী ভালো কাজের লোভ দেখিয়ে তাদেরকে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে তারা উঠে আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে। আখি আরো জানান, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গি‌য়ে আমরা ভুল করেছিলাম। 

প‌রে বুধবার (২৬ নভেম্বর) কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার। বিজিবি জানায়, আনুষ্ঠানিক হস্তান্তরের পর চার যুবতীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান বলেন, চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস‌্যরা কেদার বিওপির বিজিবি সদস‌্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। 

পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন