সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পঞ্চগড় বোদা উপজেলায় মালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: শনিবার; ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৮:৩৪ পি.এম. | দেখেছেন: ১১৭ জন।

পঞ্চগড় বোদা উপজেলায় মালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

‎পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

‎এ,কে,এম আসাদুজ্জামান রানার ‎পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থেকে ডেক্স রিপোর্ট: ‎ ‎পঞ্চগড় বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় ১৭ই জানুয়ারি ২৬ইং তারিখ শনিবার দুপুর ১২টার সময় কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে প্রায় দুই যুগ ধরে মালিকানাধীন জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। ‎ 

 

‎তাহের এন্টারপ্রাইজ এর জেনারেল ম্যানেজার সোহেল রানা বলেন, “আমাদের জমির সকল বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। তার দেওয়া তথ্য মতে জবরদখলকারী,অনুপ্রবেশকারী, জীবননাশের হুমকি দাতারা হলেন- ‎অত্র এলাকার বাসিন্দা আরিফুজ্জামান (২৫), আকতারুজ্জামান (৩৮), মাহবুবুর রহমান(৬৫) ও তাদের স্ত্রী-কন্যা সহ আরো অজ্ঞাত প্রায় ১০-১৫ জন নারী পুরুষ। তিনি আরো বলেন, এতে আমি ও আমার কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ‎ ‎উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

 

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তাহের এন্টারপ্রাইজ এ কর্মরত সকল শ্রমিক কর্মচারীবৃন্দ।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন