সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

দুঃখের বান - মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি)

প্রকাশিত: শনিবার; ২৮ আগস্ট, ২০২১ খ্রি. - ১২:১০ পি.এম. | দেখেছেন: ১০৫৫ জন।

দুঃখের বান
- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি)

দুঃখের বান - মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি)

দুইচোখে আজ দুঃখেরই বান
থামেনা শত বাঁধায়,
প্রাণের মানুষ হয় যে পাষাণ
জনম ধইরা কাঁদায়।।

জলোচ্ছাসে ভাঙ্গলে রে ঘর
আবার গড়া যায়,
অবিশ্বাসে ভাঙ্গলে রে ঘর
আর কি জোড়া যায়?
প্রাণের মানুষ হয় যে আম্ফান
আর কে তারে পায়।

দাবানলে পুড়লে রে ঘর
আবার গড়া যায়,
প্রেমানলে পুড়লে রে ঘর
আর কি জোড়া যায়?
প্রাণের মানুষ হয় যে নিষ্প্রাণ
আর কে তারে চায়।

২৭-আগষ্ট-২১খ্রি. শুক্রবার ০৪:০৪ পিএম; পারুলিয়া

বিজ্ঞাপন

বিজ্ঞাপন