সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

প্রাণের কবি-রঞ্জিত দে, কলকাতা

প্রকাশিত: বুধবার; ১০ মে, ২০২৩ খ্রি. - ০৯:৪১ পি.এম. | দেখেছেন: ৬৭০ জন।

প্রাণের কবি-রঞ্জিত দে, কলকাতা

প্রাণের কবি

রঞ্জিত দে, কলকাতা

 

 

 

রবিঠাকুরের জন্মস্থান

                  জোড়াসাঁকো নাম, 

কলকাতার ঠাকুরবাড়ি

                   রয়েছে সেই ধাম। 

কবির কবি রবীন্দ্রনাথ

                   তাইতো কবিগুরু, 

তার নামটা নিয়ে সবাই

                   দিনটা করে শুরু। 

পবিত্র বীরভূমেই আছে

                    শান্তির নিকেতন, 

দেখলে পরে উঠবে ভরে

                     সবার প্রাণ মন। 

দেশের ছিল শ্রেষ্ঠ হীরক

                   নাম যে কোহিনুর, 

তেমন হীরে প্রাণের কবি 

                   রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রানের রবি কবির আজ

                   পঁচিশ বৈশাখেতে, 

জনম দিনের জয়ন্তীতে

                   উঠবে সবে মেতে। 

প্রণাম তব ঠাকুর আজি

                  জানাই করজোড়ে,

দিনটা যেন ধরার মাঝে

                 আসুক বারে বারে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন