সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

শ্রদ্ধাঞ্জলি-রঞ্জিত দে, কলকাতা

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৫ মে, ২০২৩ খ্রি. - ০২:৪১ পি.এম. | দেখেছেন: ৭২৬ জন।

শ্রদ্ধাঞ্জলি-রঞ্জিত দে, কলকাতা

 

শ্রদ্ধাঞ্জলি

রঞ্জিত দে, কলকাতা

 

 

ভারত দেশে জন্ম নিলেন

       সবার দুখু মিয়া,

অজ পাড়াগা ছিল ভীষণ

       গ্ৰামটা চুরুলিয়া। 

প্রিয়কবি কাজী নজরুল 

       নামটা ছিল তার, 

সাহিত্যে তাঁর জুড়ি তখন

      মেলাই ছিল ভার। 

কবির নানা সৃষ্টিটা আজ

      অনেক মূল্য তার, 

আছে নানা উপন্যাস সব

       শ্রেষ্ঠ অলংকার। 

দোলনচাঁপা বিষের বাঁশি

       ছায়ানট সঞ্চিতা, 

অগ্নিবীণা চিত্তনামা আর

       ঝড় কবির গাঁথা। 

চক্রবাক ও নির্ঝর আছে

       আছেও সঞ্চয়ন, 

সর্বহারা লেখাটা আজও

      ভরিয়ে দেবে মন। 

বিদ্রোহী সেই কবিতাটায়

       বিদ্রোহী হয় মন, 

শরীরটাতে লাগবে কাটা

     পড়লে সারাক্ষণ। 

নজরুল সাহেবের আজি

      ভুবন জোড়া নাম,

জন্মদিনে জানাই আমার

        নতশিরে প্রণাম।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন