সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

শ্রমিক দিবস-রঞ্জিত দে

প্রকাশিত: সোমবার; ১ মে, ২০২৩ খ্রি. - ০২:১৪ পি.এম. | দেখেছেন: ৬৬৫ জন।

শ্রমিক দিবস-রঞ্জিত দে

শ্রমিক দিবস

     রঞ্জিত দে

কলকাতা, ভারত

 

 

 

মে দিবসে শ্রমিক দিবস

                  হচ্ছে পালন দেখি, 

শ্রমিক দিনে ভালোবাসা

                  সত্যি নাকি মেকি? 

মাঠে ঘাটে কারখানাতে

                  ফেলে মাথার ঘাম, 

পায়না ওরা সত্যিকারের

                 শ্রমের কোনো দাম। 

উদয়াস্ত শ্রম দিয়ে আজ

                   শ্রমিকগুলো মরে, 

লাভের অঙ্ক মালিক যত

                    তুলছে শুধু ঘরে। 

চা বাগানের শ্রমিক দেখি

                  মরছে খালি পেটে, 

মজুরি ঠিক পায়না তাও

                   যাচ্ছে ওরা খেটে। 

সাইরেন আজ বন্ধ তাই

                    বন্ধ কলের বাঁশি, 

চলে গেছে সব শ্রমিকের

                     মুখের যত হাসি। 

চারদিকে সব অন্ধকারে

                     বন্ধ কলের গেট, 

চলবে কেমন করে অত

                     শ্রমদাতার পেট। 

বন্ধ থেকেও চলছে তবু

                  কারখানাটা আজ,

কারন সেথায় টিকে শুধু 

                  ইউনিয়নের রাজ। 

কঠিন শ্রমের ন্যায্য মূল্য

                    ওদের দিতে হবে, 

নইলে শুধু দিন হিসেবে

                  শ্রমিক দিবস রবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন