সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

জনগণ গণভোট-সনদ বুঝেনা : মির্জা ফখরুল

প্রকাশিত: রবিবার; ৯ নভেম্বর, ২০২৫ খ্রি. - ১০:২৭ পি.এম. | দেখেছেন: ১৩৫ জন।

জনগণ গণভোট-সনদ বুঝেনা : মির্জা ফখরুল

রিয়াজুল হক সাগর,

রংপুর:

 

 

গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝেনা৷এসব বুঝে শিক্ষিত মানুষেরা। সব সংস্কারে রাজি আছি৷ যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি৷ মহাসচিব বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরী করা আর নাটক। জনগণ এসব বুঝেনা। তারা শুধু ভোট দিতে চায়।

 

আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝেনা৷ বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামে ধান বিক্রয়ের ব্যবস্থা করা হবে৷ ফ্যামিলি কার্ড করা হবে।

তিনি বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে৷ ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে৷ এটা আমার শেষ নির্বাচন।

 

নির্বাচন করার সময় শক্তি থাকবেনা। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন৷

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন