বুধবার; ৮ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বেহাল দশায় কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতাল; সংকটে জরুরি স্বাস্থ্যসেবা

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

প্রকাশিত: সোমবার; ৬ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১১:০০ পি.এম. | দেখেছেন: ২৮ জন।

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন আজ সোমবার (০৬ এপ্রিল) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) নিজ হাতে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসে বিভিন্ন থানায় করা জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ০৯টি, নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ০৩টি এবং ডিবি’র এসআই কামরুল হাসান ০২টি ফোন উদ্ধার করেন। 

হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন