সোমবার; ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
‘আমাকে জিজ্ঞেস করে ওসিগিরি করতে হবে’—বলা উপজেলা বিএনপির সভাপতি আটক আনোয়ারায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক অর্থ আদায়ের অভিযোগ, যানজটে ভোগান্তি বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার কুড়িগ্রামে বিএন‌পি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেলহাজতে

চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

প্রকাশিত: রবিবার; ২২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১০:০৫ পি.এম. | দেখেছেন: ২৮ জন।

চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল ।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। পরে জেলা আমীর মাওলানা আবু গিফারী দোয়া পরিচালনা করেন। 

ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন