বুধবার; ১ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ না করায় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার-২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা কুড়িগ্রামে জিলাপির দাম নিয়ে করা ভিডিও; তাজু ভাই ২:০ হয়েছে ব্যাপক পরিচিতি

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: মঙ্গলবার; ৩১ মার্চ, ২০২৬ খ্রি. - ১২:৪৭ এ.এম. | দেখেছেন: ৩৩ জন।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

 

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ (Eskuf) সিরাপসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার (৩০ মার্চ ) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জেলা সদরের মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি আলী হাসান ওরফে হায়দার (১৯)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার নুয়ারচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলী আমজদ খান ও মাতার নাম জাহানারা বেগম।


অভিযান চলাকালে তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন