মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত "কোনোভাবে একবার ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন জামায়াত কী জিনিস?" কুড়িগ্রামে‌ রিজভী চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো -হারুনুর রশীদ ২৬ কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার নির্বাচনী মিছিল ও পথসভা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার; ৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:১৭ পি.এম. | দেখেছেন: ২৬ জন।

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ও নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

(৯ জানুয়ারি) সোমবার সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক প্রশাসকের কার্যালয়ের সামনে পাশে কোর্ট এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন। 

মহড়ার অংশ হিসেবে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, চেকপোস্ট স্থাপন, নাশকতা প্রতিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত অভিযানের মহড়া প্রদর্শন করা হয়। এসময় নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে—এমন বার্তা দেওয়া হয়। 

কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ও পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এই মহড়া পরিচালনা করা হয়েছে। 

স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও জোরদার হয়েছে। 

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন