চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে শীতকালীন পেঁয়াজ, রসুন, আদা, বিনা হলুদ ও বারি পেঁয়াজ-১ জাতের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষকদের মাঝে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান।
তিনি বলেন, “মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান। এছাড়া কারিগরি আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অংশগ্রহণকারী কৃষক নাসিরুল ইসলাম।
মাঠ দিবস ও আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা উন্নত জাতের মসলার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন