শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ঢাকার শাহআলী মাজার এলাকায় হাতীবান্ধার যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা কামনা চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারীতে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৬ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:০৭ পি.এম. | দেখেছেন: ২৫ জন।

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

 

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ,   অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। অসংখ্য শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

এছাড়া তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।


অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে মধ্যাহ্নভোজ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন