শুক্রবার; ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক কারবারি টিপুকে না ছাড়ায় মনোহরদী থানার ওসির বদলি ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: বুধবার; ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১০:৩২ পি.এম. | দেখেছেন: ৩২ জন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

​মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক জনাব উজ্জ্বল কুমার ঘোষ। 

সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি জনাব মো: এনামুল হক পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ সাধারণ সম্পাদক পৌর কর্মচারী সংসদ মো:আব্দুল আজিজ খান ও বিদায়ী অতিথি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ বারো জন। ​ 

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিজ্ঞ কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মজীবন থেকে অবসর নিলেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে। ​সংবর্ধনা শেষে বিদায়ী কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভিডিও নিউজ পড়তে ক্লিক করুন : https://youtu.be/olNKP3XABXI

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন