শুক্রবার; ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ঢাবিতে নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুরের মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন পঞ্চগড় তেঁতুলিয়া-তে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ প্রার্থীই ফেল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১১:০৯ পি.এম. | দেখেছেন: ১৮ জন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। 

সভায় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ শারমিন আক্তার,  সদর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আজাহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস  সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

সভায় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সভায় উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

 

ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন : https://youtu.be/vPBylhLl2RI

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন