বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বিএনপির ২৫জন নেতা-কর্মী জামায়াতে যোগদান

প্রকাশিত: শনিবার; ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:২১ পি.এম. | দেখেছেন: ৬৪ জন।

দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বিএনপির ২৫জন নেতা-কর্মী জামায়াতে যোগদান

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভায় বিএনপির ২৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

৩১ জানুয়ারি শনিবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আঃ সামাদ কলেজ মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জনসভায় উপস্থিত হয়ে নতুন যোগদানকারী বিএনপির সকল কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করেন জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমানসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

জনসভায় বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের জামায়াতে যোগদান প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আদর্শের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

নতুন যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের কল্যাণে কাজ করার আশায় তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন