সোমবার; ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
‘আমাকে জিজ্ঞেস করে ওসিগিরি করতে হবে’—বলা উপজেলা বিএনপির সভাপতি আটক আনোয়ারায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক অর্থ আদায়ের অভিযোগ, যানজটে ভোগান্তি বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার কুড়িগ্রামে বিএন‌পি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেলহাজতে

ধুরইল বাজারে ইফতারির জনজমাট আয়োজন

প্রকাশিত: রবিবার; ২২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:৫০ পি.এম. | দেখেছেন: ২০ জন।

ধুরইল বাজারে ইফতারির জনজমাট আয়োজন

মোঃ আলাউদ্দিন মন্ডল 

রাজশাহী:

 

 

রমজানের শুরু হাওয়া দিন থেকে রাজশাহী জেলা মোহনপুর উপজেলা ধুরইলো ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। 

মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুরসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো। 

বিক্রেতারা মোঃ সাধু মৃধা জানান,এখানে প্রথমদিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।

ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। হোটেল মালিক এলাকার ইফতার বিক্রেতা আব্দুল হালিম বলেন, রমজানের প্রথম দিন থেকে ভালো বেচাকেনা হচ্ছে।

বিকেলের পর থেকে প্রচুর চাপ ছিল। আশা করছি পুরো মাসই এমন ভালো যাবে। এলাকার আরেক বিক্রেতা ভাইরাল মুড়ি ব্যবসিক মো: শামিম কিছুটা বলেন বেশি থাকলেও ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে পিছপা হচ্ছেন না। আমরা চেষ্টা করছি মান ঠিক রেখে বিক্রি করতে। 

ক্রেতারাও ইফতার বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বেলগাছি এলাকার বাসিন্দা ডঃ মো: আলমগীর হোসেন (আলম )বলেন, প্রথম দিনে বাজারে অনেক বৈচিত্র্য দেখা গেছে। তবে কিছু জিনিসের দাম একটু বেশি মনে হয়েছে। 

আরেক ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো কিনে নিচ্ছি। পরিবেশও বেশ ভালো লেগেছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন