শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

পাবনায় নবজাতক ৮ কুকুরছানা হত্যা করায় অবশেষে জেল হাজতে প্রেরণ

প্রকাশিত: বৃহস্পতিবার; ৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি. - ০৭:৪৭ পি.এম. | দেখেছেন: ৮৭ জন।

পাবনায় নবজাতক ৮ কুকুরছানা হত্যা করায় অবশেষে জেল হাজতে প্রেরণ

মোঃ আব্দুল আউয়াল বাবু 
স্টাফ রিপোর্টার:

 

 

পাবনার ঈশ্বরদীতে ৩০ নভেম্বর (রোববার) রাতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। উপজেলা পরিষদের আবাসিক এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী ৮টি কুকুরছানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায় ১ ডিসেম্বর (সোমবার) মা কুকুরটি দিগবিদিক ছুটোছুটি করে আর্তনাদ করছিল নিজ সন্তানদের খুঁজতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল কালাম আজাদ-এর অফিসের সামনে, ক্ষণে ক্ষণে চিৎকার করছে সন্তান হারানোর যন্ত্রণায়, বিষয়টি এলাকাবাসীদের দৃষ্টি আকর্ষণ করে। পরে পুকুরে ভাসমান বস্তা থেকে  মৃতদেহগুলো উদ্ধার হয়।

স্হানীয় সুত্রে জানা যায় উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান  নয়ন ও তার স্ত্রী নিশি রহমান (৩৮) একটি মা কুকুরের সদ্য জন্মগ্রহণকারী ৮টি কুকুরছানাকে বস্তায় বেঁধে পুকুরে ফেলে হত্যা করেন।
কুকুর ছানাগুলো সরকারি বাসায় (কোয়ার্টারে) জন্ম নিয়েছিল, এবং মা কুকুরটি খাবারের জন্য বারবার দরজায় ডেকে বিরক্তি সৃষ্টি করায় এই নির্যাতনের ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিক অভিযুক্ত কর্মকর্তা হাসানুল রহমানকে তার উপজেলা প্রশাসন সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ, তিনি আরও বলেন
“এভাবে ছানাগুলোকে হত্যা করা চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ।”

পরবর্তীতে ২ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ধারা ৭ এবং দণ্ডবিধি (১৮৬০)-এর ধারা ৪২৯ অনুসারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন, যে মামলায় নিশি রহমানই একমাত্র আসামি। এরই পরিপ্রেক্ষিতে
২ ডিসেম্বর রাত ১টায় পাবনা শহরের পিয়ারপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়। ৩ ডিসেম্বর বিকেলে পাবনা আমলী আদালত-২-এ। অবশেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তারিকুল ইসলাম।


 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন