ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক-১
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়,( ০২ মার্চ) সকাল ০৮:১০ ঘটিকায় ভোলাহাট থানা অধীন মুন্সিগঞ্জ গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রামের মোঃ বাবলুর স্ত্রী মোসা: রুবিনা খাতুন (৩৯) কে আটক করা হয়।
অভিযানকালে তার নিকট হতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন