মঙ্গলবার; ৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ইরানে হামলার ৪৮ ঘণ্টা: যে ১০ বিষয় গতিপথ নির্ধারণ করছে সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম কিশোর গ্যাং দিয়ে ডিপোর কয়লা চুরি ইয়াবা কারবারের প্রতিবাদ করায় কয়লা ব্যবসায়িকে হত্যাচেষ্টা ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক-১ অস্তিত্বহীনতায় কুড়িগ্রামের ১১ নদ-নদী, সংকটে নদী কেন্দ্রীয় জীব বৈচিত্র্য

ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক-১

প্রকাশিত: রবিবার; ১ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:৪২ পি.এম. | দেখেছেন: ২৮ জন।

ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক-১

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা অফিসের একটি টিম অভিযান চালিয়ে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে। 

রবিবার (০১ মার্চ) সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি হলেন ভোলাহাট থানার অন্তর্গত মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মতিউর রহমান (৩০)। অভিযানকালে তার নিকট থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের কাজে ব্যবহৃত ০১টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। 

 

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন