রবিবার; ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুই জন নিহত আহত তিন কুড়িগ্রামের রাজনীতির সমীকরণে বড় ধরণের পটপরিবর্তন রাজশাহীতে ভোটের লড়াই পেরিয়ে সৌজন্যের রাজনীতি, রাজশাহী-৩ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময় নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন

রাজশাহীর ৬টি আসনের বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল

প্রকাশিত: শুক্রবার; ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৩:৩০ পি.এম. | দেখেছেন: ৪৭ জন।

রাজশাহীর ৬টি আসনের বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল

 


মোঃ আলাউদ্দিন মন্ডল

রাজশাহী জেলা প্রতিনিধি :

 

 

 

রাজশাহী-১ ( তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।


রাজশাহী-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট ৷ এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩২ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।


রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এর মধ্যে ১২৩ টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।


রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩৩ টি। এরমধ্যে ১৩৩ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১২০ টি। এরমধ্যে ১২০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন