শুক্রবার; ২০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে রোজ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ সুজন হোসেনের কবর জিয়ারত ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান উত্তরাঞ্চলের আকাশপথে নতুন আশা — লালমনিরহাট বিমানবন্দর ঘিরে জোর প্রস্তুতি, পরিদর্শনে মন্ত্রী দুলু বাংলাদেশ জামায়াতে ইসলামী সানিয়াজান ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: শুক্রবার; ২০ মার্চ, ২০২৬ খ্রি. - ১২:৫৬ এ.এম. | দেখেছেন: ৩১ জন।

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মোঃ হাদিদুল মোবিন হাদি, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল, প্রভাষক নওসাবাহ নওরীনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।


এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জনি, এনামুল হক নাসিম, আব্দুল মজিদ, আতিকুজ্জামান রনি, হেলাল উদ্দিন শেখ নাসিম, ড. তসিকুল ইসলাম তসি, মোক্তার হোসেন, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন ছবি, আব্দুল গনি, আমীর হামজা, ড. মোঃ শামীম হোসেন, ফারুক ও মামুন প্রমুখ।


অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। ইফতার মাহফিলে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে সবাই আনন্দঘন পরিবেশে ইফতার করেন এবং এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন