বুধবার; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রাজশাহী'র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩, আহত-১১ নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রবাসী চিকিৎসকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

​চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:৪৮ পি.এম. | দেখেছেন: ৩৪ জন।

​চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

​মাহিদুল ইসলাম ফরহাদ,

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়।​সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার ওসি মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

​ বাল্যবিবাহ রোধে ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। মাদক নির্মূলে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযানের নির্দেশনা দেওয়া হয়। অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক করা হয় এবং পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়।
​ পৌর এলাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিজিবি ও পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন