প্রয়াত ড. মুহম্মদ রেজাউল হক স্মরণে বিশেষ আয়োজন
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সম্মানিত উপদেষ্টা, প্রাজ্ঞ শিক্ষক, সাহিত্যিক, গবেষক সদ্য প্রয়াত ড. মুহম্মদ রেজাউল হক স্মরণে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ ২০শে ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকেল পাঁচটায় টাউন হল চত্বর কার্যালয়ে " স্মরণের বাতায়নে " শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ড.নাসিমা আকতার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ,ড. রেজাউল হক এর লেখা থেকে পাঠ, আলোচনা, নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, পরিষদের সাবেক সভাপতি আনওয়ারুল ইসলাম রাজু, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার, সুফি জাহিদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সাজু, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন, কবি আহসান হাবীব রবু, মুহম্মদ খালিদ সাইফুল্লাহ, বাচিক শিল্পী মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, শিহাব শাহ আল মুঈন শুদ্ধ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহসান হাবীব,নুর আলম, কামরুল হাসান,জি এস বাপ্পন, হাসনাইন রাব্বি প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পরিষদ উপদেষ্টা আনওয়ারুল ইসলাম রাজু।
সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন