শনিবার; ৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বরিশালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই

প্রকাশিত: বৃহস্পতিবার; ৫ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:০৬ পি.এম. | দেখেছেন: ৭৬ জন।

বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই

রিয়াজুল হক সাগর,

রংপুর। 

 

 

বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে রংপুর সফরে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

(জন্ম ১৯৭১-মৃত্যু ২০২৬) তাঁর মৃত্যু দিনে কিছু উদ্ধৃতি... "মানুষের বিচার মানুষে করে মানুষ মানুষে কাঁদায় অবিচার করে মানুষের প্রতি বোধ যখনই বিদায় ধর্মে বর্ণে ব্যবধান নহে মানুষ জিন্দাবাদ মানবতার গাহিব গান গাহি সাম্যবাদ।” — মাহমুদুল হাসান নিজামী কবি, গবেষক, গীতিকার, সাহিত্যিক, অনুবাদক বহু ভাষাবিদ ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। 

পিতা- মরহুম মওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা - মরহুমা মায়মুনা খাতুন । জাতীয় কবিতা মঞ্চ এবং জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাতা তিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৭০টিরও বেশি, তাঁর নিজ মুখে শোনা। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন! তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । 

 

ওনার পরিবারের লোকজন রাঙ্গামাটি থেকে রওয়ানা হয়েছেন।আগামীকাল দুপুর ১২/১ টার দিকে হয়তো লাশ তাঁর পরিবারের হাতে হস্তান্তর হতে পারে বলে এমনটি জানিয়েছেন পরিবার ।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন