শুক্রবার; ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক কারবারি টিপুকে না ছাড়ায় মনোহরদী থানার ওসির বদলি ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুরে বাংলা নববর্ষে স্বরশৈলী‘র বিশেষ পরিবেশনা

প্রকাশিত: বুধবার; ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৩:০১ পি.এম. | দেখেছেন: ১১৪ জন।

রংপুরে বাংলা নববর্ষে স্বরশৈলী‘র বিশেষ পরিবেশনা

 

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে রংপুরের স্বরশৈলী আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চা কেন্দ্র ‘নতুন পাতার হাতছানি’ নামে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করে।

রংপুর জেলা প্রশাসন ও সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের আয়োজনে বৈশাখী উৎসবে বৃন্দ ও একক আবৃত্তি শোনান স্বরশৈলীর আবৃত্তি শিল্পীগণ। সমবেত উচ্চারণে ছিলো মো. শাহ আলমের পাতা ঝরার দিন ফুরালো ও পুরান গেলো নতুন এলো, মতিউর রহমান বসনিয়ার রংপুরের ভাষাতত্ত্ব, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার আবৃত্তি।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষশেষ’ কবিতা আবৃত্তি করেন মাজেদুল ইসলাম মাজেদ, পূর্ণিমা রাজ নিজের কবিতা  ‘সুখ দুখের বৈশাখ’, মাযহারুল মোর্শেদ শোনান ‘নববর্ষের চাওয়া’ কবিতা। এ ছাড়াও সৈয়দ আলী আহসানের লেখা কবিতা ‘নতুন বছর’ শোনান আদিবা ইবনাত মিম ও উপমা মনি দাস, সামিমা আখতার খানম লিমা শোনান কাজী নজরুল ইসলামের ‘কাল বৈশাখী’ কবিতা, মহাদেব সাহার কবিতা ‘বৈশাখে নিজস্ব সংবাদ’ আবৃত্তি করেন মেহেদী মাসুদ, সঞ্জিতা রানী সংগীতা পরিবেশন করেন সুজন বড়ুয়ার লেখা ‘চিরদিন’ কবিতার আবৃত্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষ কবিতার অংশবিশেষ শোনান সাইদুল ইসলাম গোলাপ।

আবৃত্তিতে আরও অংশ নেন জয়ব্রত কুমার বর্মন, সুমি কর্মকার, ঐশী ও শান্ত। আবৃত্তানুষ্ঠানটি নির্দেশনা ও পরিচালনা করেন স্বরশৈলী আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।


 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন