মঙ্গলবার; ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
এবারের মন্ত্রীপরিষদে এলেন যারা ছায়া মন্ত্রিসভা কী! এর কাজ কি? সরকার চাইলে সব ধরণের সহায়তা করবে জামায়াত : -ডা. শফিকুর রহমান বগুড়া-৬ -এ তারেক রহমানের আসন শূন্য ঘোষণা রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার

প্রকাশিত: সোমবার; ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১০:২৩ পি.এম. | দেখেছেন: ৩০ জন।

রংপুরে ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার

রিয়াজুল হক সাগর,

রংপুর:

 

 

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হন। স্থানীয়রা জানান, স্কুলে গিয়ে শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট খুঁজে পান। 

 

এদের মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের, দুটি হ্যাঁ এবং দুটি না প্রতীকের। পরে ব্যালট ও সিলগুলো প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়। প্রধান শিক্ষক বিষয়টি ইউএনওকে অবগত করলে, বিক্ষুব্ধ এলাকাবাসী বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। 

 

কিছু নারী ঝাড়ু হাতে অবস্থান নেন। একপর্যায়ে ইউএনওকে ঘটনাস্থলে অবরুদ্ধ করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত, রংপুর—৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট পেয়েছেন। 

 

ভোটে কারচুপির অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা গত তিন দিন ধরে পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ করছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন