বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের এ বছরে দ্বিতীয় বার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: সোমবার; ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৩:৩৭ পি.এম. | দেখেছেন: ৪৪ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের এ বছরে দ্বিতীয় বার শীতবস্ত্র বিতরণ

 

 

এ বছরই রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ দ্বিতীয় বারের মতো শীতবস্ত্র বিতরণ করলো।

২৫শে জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয় থেকে রংপুর সদরের বুড়ির হাট, শেখ টারি, চিলমন ও টাউন হল চত্বরের প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরন কর্মসূচীতে অংশ নেন, পরিষদ উপদেষ্টা, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সোবহান, লেখক এড. মাসুম হাসান, সাবেক সভাপতি বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আনওয়ারুল ইসলাম রাজু, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, বর্তমান সহ-সভাপতি সুনীল সরকার, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক এইচ বি লাভলী, কার্যনির্বাহী সদস্য মমতাজুর রহমান বাবু, নাট্য ও সঙ্গীত ব্যক্তিত্ব মকছুদার রহমান মুকুল, আজীবন সদস্য রাজেন দাস প্রমুখ।

শীতবস্ত্র প্রদানে সহযোগিতা করেন, জেলা প্রশাসন, রংপুর এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগম।

শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন