শনিবার; ২১ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যারা প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে যে ৩ জন নিয়োগ পেলেন জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বসন্ত আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:৩৫ পি.এম. | দেখেছেন: ৫২ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বসন্ত আড্ডা অনুষ্ঠিত

 

 

১৭ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ টাউন হল চত্বর কার্যালয়ে বসন্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

বসন্তকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু ও সহ-নাট্য সম্পাদক হাসনাইন রাব্বি। 

কবিতা আবৃত্তিতে অংশ নেন, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান, নাট্য সম্পাদক নিরেশ মুখার্জি, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন ও বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস। 

সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন,ডা.মফিজুল ইসলাম মান্টু, নারায়ন চন্দ্র বর্মা, পরিষদ সহ-সভাপতি সুনীল সরকার ও শুভার্থী জি এস বাপ্পন। শুভেচ্ছা কথা বলেন, পরিষদের কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ সঙ্গীত শিল্পী রুপু মজুমদার, কবি নুরুল আমিন প্রমুখ।সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। 

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন