বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪৯তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৫:৩৩ পি.এম. | দেখেছেন: ৯১ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪৯তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

 

কবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিক উপলক্ষ্যে তাঁকে নিবেদিত রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৪৯তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত।

৩০শে জানুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে এ সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড. নাসিমা আকতার। মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। 

মধুসূদনকে নিয়ে এবং পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন পরিষদ উপদেষ্টা, লেখক, অধ্যাপক আতাহার আলী খান। ইরানে প্রবাস জীবন ও সেখানকার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু।

 

মাইকেলের কবিতা আবৃত্তিতে অংশ নেন পরিষদ উপদেষ্টা লেখক এড. মাসুম হাসান ও নাট্য সম্পাদক নিরেশ মুখার্জি।

রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা পাঠ করেন কবি হাসনাইন রাব্বি ও সরকার বাবলু। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে আরো অংশ নেন, তাজুল ইসলাম, মাহমুদা চৌধুরী, আফজাল হোসেন, আজিজুল হক মোল্লা, সুফি জাহিদ হোসেন, মামুন উর রশিদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজুর রহমান বাবু ও জি এস বাপ্পন।সঞ্চালনায় ছিলেন পরিষদের সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।

বৈঠক শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ৭ই ফেব্রুয়ারি ২০২৬ শনিবার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন