মঙ্গলবার; ৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ইরানে হামলার ৪৮ ঘণ্টা: যে ১০ বিষয় গতিপথ নির্ধারণ করছে সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম কিশোর গ্যাং দিয়ে ডিপোর কয়লা চুরি ইয়াবা কারবারের প্রতিবাদ করায় কয়লা ব্যবসায়িকে হত্যাচেষ্টা ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক-১ অস্তিত্বহীনতায় কুড়িগ্রামের ১১ নদ-নদী, সংকটে নদী কেন্দ্রীয় জীব বৈচিত্র্য

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৩তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:১৬ পি.এম. | দেখেছেন: ৪৩ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৩তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৫৩ তম সাহিত্য বৈঠক ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকেলে টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু। রাজবংশী ভাষা নিয়ে আলোচনা করেন পরিষদ সহ-সভাপতি সুনীল সরকার। 

স্বরচিত কবিতা পাঠ করেন কবি আফজাল হোসেন, সুফি জাহিদ হোসেন, তাজুল ইসলাম। ছড়া পাঠ করেন রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম। শুভেচ্ছা কথা বলেন, পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ,ছড়াকার, গীতিকার, সাংবাদিক রেজাউল করিম জীবন, সুফি ইফতেখার হোসেন। 

রমজানে ইফতার মাহফিল,ঈদ সামগ্রী বিতরণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন পরিষদ উপদেষ্টা, লেখক, গবেষক আনওয়ারুল ইসলাম রাজু। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মমতাজুর রহমান বাবু,নুর আলম, পুষ্পজিৎ রায়, আব্দুল জব্বার প্রমুখ। 

সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম। 

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন