রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৪তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৪তম সাহিত্য বৈঠক ৬ই মার্চ ২০২৬ শুক্রবার বিকেলে টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ উপদেষ্টা সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান। "সবক্ষেত্রে সততার গুরুত্ব" শীর্ষক আলোচনা করেন, লেখক, গবেষক মোস্তফা তোফায়েল হোসেন। স্বরচিত কবিতাপাঠ করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু।
রমজানের সংযম শিক্ষা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।রমজানে করণীয় শীর্ষক আলোচনা করেন পরিষদ উপদেষ্টা লেখক আনওয়ারুল ইসলাম রাজু।প্রয়াত বড়আব্বাকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন মেসবাউর রহমান।
শুভেচ্ছা কথা বলেন জীবন সদস্য কবি রাজিয়া সুলতানা।রমজান মাসে পরিষদের নিয়মিত আয়োজন ঈদ সামগ্রী বিতরণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে কথা বলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, পুষ্পজিৎ রায় প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।
খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন