রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৫ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৫ তম সাহিত্য বৈঠক ১৩ই মার্চ ২০২৬ শুক্রবার বিকেলে টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ। স্বরচিত কবিতা পাঠ করেন,পরিষদ উপদেষ্টা অধ্যাপক আব্দুস সোবহান, লেখক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু,কবি, প্রকাশক, ফিরে দেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ ও সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
কবিতা আবৃত্তিতে অংশ নেন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আনওয়ারুল ইসলাম রাজু ও সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ।"স্বপ্নের মেলা - আশার ভেলা" শীর্ষক লেখা পাঠ করেন কার্যনির্বাহী সদস্য, লেখক শ ম আমজাদ হোসেন সরকার।নাতে রাসুল পরিবেশন করেন গুণী সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী ,হামত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন কুমার পাল।গজল পরিবেশন করেন নওয়াব আলী।
আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন পরিষদ উপদেষ্টা লেখক এড. মাসুম হাসান, কবি, গল্পকার, ঔপন্যাসিক নার্গিস আক্তার বানু, সাবেক ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, বাচিক শিল্পী পূর্ণিমা রাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম।
সাহিত্য বৈঠক শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতার গ্রহণ করেন।
সাহিত্য বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন