রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৯তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৯তম সাহিত্য বৈঠক ১০ই এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার।" আধুনিক কবিতা বলতে আমরা কি বুঝি" শীর্ষক বিশ্লেষণধর্মী আলোচনা করেন পরিষদ উপদেষ্টা, কবি,লেখক, গবেষক কালী রঞ্জন বর্মণ।
একই বিষয়ের উপর সম্পূরক আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু।কবি শেখ ফজলল করিমকে নিয়ে আলোচনা ও নবারুণ ভট্টাচার্যের লেখা কবিতা পাঠ করেন, লেখক শ ম আমজাদ হোসেন সরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে আলোচনা করেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ। নিজের লেখা গান পরিবেশন করেন কবি, লেখক, গীতিকার আব্দুর রাজ্জাক।
স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা,কবি নারায়ন চন্দ্র বর্মা, আজীবন সদস্য কবি আফরোজা বেগম, খন্দকার মাহফুজার রহমান, আফজাল হোসেন ও হেলেন আরা সিডনি।
আবৃত্তিতে অংশ নেন, নাট্য সম্পাদক নিরেশ মুখার্জি, সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ।
পহেলা বৈশাখ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন পরিষদ উপদেষ্টা ডা.সমর্পিতা ঘোষ। শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠে অংশ নেন, নাসির উদ্দিন ও জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবন সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম ও সহ-সঙ্গীত সম্পাদক মল্লিকা শর্মা।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন