রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬০তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬০তম সাহিত্য বৈঠক ১৭ই এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার।"হামার মায়ের ভাষা" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কবি, লেখক, গবেষক কালী রঞ্জন বর্মণ। "ধর্মের ভাষা, ভাষার ধর্ম" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।
রংপুর অঞ্চলের ভাষা এবং রাজবংশী ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের মুখপত্র রংপুর সাহিত্য পত্র নিয়মিত প্রকাশ এবং কবি, সাহিত্যিকদের বই প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু।
বাংলা নববর্ষ এবং আমাদের সংস্কৃতি শীর্ষক আলোচনা করেন পরিষদ উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ,কবি, লেখক শ ম আমজাদ হোসেন সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, কবি খন্দকার মাহফুজার রহমান, সুনীল সরকার,আফরোজা বেগম, সুফি জাহিদ হোসেন।
কবিতা আবৃত্তিতে অংশ নেন পরিষদ উপদেষ্টা এডভোকেট মাসুম হাসান, বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম বুলেট, মল্লিকা শর্মা। সঙ্গীত পরিবেশন করেন, পরিষদ উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা। পরিষদ উপদেষ্টা, বরেণ্য সাহিত্যিক, শিক্ষাবিদ প্রয়াত ড.রেজাউল হক স্মরণে ১৮ই এপ্রিল ২০২৬ শনিবার রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
শুভেচ্ছা কথা বলেন কবি মীর রবি। পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন কবি, লেখক, গবেষক আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন কুমার পাল,জি এস বাপ্পন প্রমুখ।
বৈঠকে কবি, লেখক, গবেষক আব্দুর রাজ্জাক পরিষদের আজীবন সদস্য পদ গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরিষদের আজীবন সদস্য এড.মুনির চৌধুরী ও অধ্যাপক শফিকুল ইসলাম এবছর পবিত্র হজ্ব পালন করতে যাবেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন