সোমবার; ৪ মে, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬২তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৫৩ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের ৪০বছরের বসতভিটায় ২২ দিন ধরে অবরুদ্ধ এক পরিবার কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গন থেকে বিদ্যালয়কে বাঁচাতে শিক্ষার্থীদের সমাবেশে আর্তনাদ

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬২তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: রবিবার; ৩ মে, ২০২৬ খ্রি. - ১০:৩০ পি.এম. | দেখেছেন: ২৪ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬২তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

 

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, বীরমুক্তিযোদ্ধা, সাবেক এমপি, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের জীবন সদস্য প্রয়াত সামসুদ্দোহা-কে নিবেদিত ১২৬২তম সাহিত্য বৈঠক ১লা মে ২০২৬ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। প্রয়াত সামসুদ্দোহার জীবন, নীতি-আদর্শ ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন, লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা এড. মাসুম হাসান, কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার, সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। সামসুদ্দোহার লেখা কবিতার বই "করোনা কাব্য" থেকে কবিতা আবৃত্তি করেন যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম এবং "আলো অনুরাগ" শিরোনামে লেখা কবিতার বই থেকে কবিতা আবৃত্তি করেন পরিষদ উপদেষ্টা এডভোকেট মাসুম হাসান ও সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

শ্রমজীবীদের অধিকার: কবিতা, অন্যান্য" - শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।মে দিবসকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। কবি নির্মলেন্দু গুণের কবিতা "ক্ষেত মজুরের কাব্য"আবৃত্তি করেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ। মেহনতি মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, কমল কান্ত রায়, নদীয়া কিশোর রায়,জি এস বাপ্পন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি খন্দকার মাহফুজার রহমান প্রমুখ। 

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে প্রয়াত সামসুদ্দোহা ভাইয়ের আত্মার শান্তি কামনা করেন, প্রতি বছর তাঁকে স্মরণ করবার আহ্বান জানান এবং আগামী ৮ই মে ২০২৬ শুক্রবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সপরিবারে সকলকে উপস্থিত থাকবার অনুরোধ করেন। 

বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন