মঙ্গলবার; ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরীতে তেল নিতে গিয়ে গ্রেফতার একাধিক মামলার আসামি কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

প্রকাশিত: সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১১:২০ পি.এম. | দেখেছেন: ২৮ জন।

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

রিয়াজুল হক সাগর,

রংপুর:

 

 

রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামী পারভেজ রহমান পলাশ (২৬) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদু ইসলামের ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হয়। 

পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামী পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শেষে আজ আদালত আসামী পলাশের মৃত্যুদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন। 

এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হওয়ায় আদালত আসামির মৃত্যুদন্ডের রায় দিয়েছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন