সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

প্রকাশিত: মঙ্গলবার; ২ এপ্রিল, ২০২৪ খ্রি. - ০৪:৪৫ পি.এম. | দেখেছেন: ৩৪৫ জন।

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

 

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন