সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে নতুন বার্তা : শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: বুধবার; ১৩ আগস্ট, ২০২৫ খ্রি. - ০৯:৩৪ পি.এম. | দেখেছেন: ২৭৮ জন।

শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে নতুন বার্তা : শিক্ষা মন্ত্রণালয়

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না। সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ জন্য একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। 

 

ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।

সূত্রের তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন।

 

এদিকে বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন