সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: সোমবার; ১১ আগস্ট, ২০২৫ খ্রি. - ০৭:৪৪ পি.এম. | দেখেছেন: ৩২৬ জন।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

 

জরুরি তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১০ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তর থেকে। সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে এ চিঠি

 

 

চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে।

 

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে এসব তথ্য।

 

চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

 

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি- এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে। সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে ([email protected])-এ পাঠানোর পাশাপাশি [email protected] ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন