বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

জীবন পথের পথিক - মোঃ মমিনুর রহমান খন্দকার।

প্রকাশিত: রবিবার; ১৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. - ১১:৪১ পি.এম. | দেখেছেন: ৯৬৮ জন।

জীবন পথের পথিক - মোঃ মমিনুর রহমান খন্দকার।

জীবন পথের পথিক

           -মোঃ মমিনুর রহমান খন্দকার।

 

বেলা পড়ে এলো যেতে হবে ফিরে জোর পায়ে চলা পথ;

আপন ঠিকানায় ফিরে যেতে যেন না হয় আঁধার রাত।

কত প্রতিকূল উঁচু-নিচু পথ দিয়ে যেতে হবে পারি;

জোরে চলো পথিক আপন ঠিকানায় পৌঁছিতে তাড়াতাড়ি।

জীবনের পথে হেঁটে যেতে যেতে যদি আসে কভু ঝড়;

থামিও না ভয়ে নিষ্প্রাণ হয়ে হে পথিক করোনা ডর।

পাহাড় সাগর পর্বত মরু কণ্টকিত দুর্গম পথ;

হতে হবে পার জীবনে তোমার বুকে নিয়ে জয়ের শপথ!

চলার পথে যদি আসে বাঁধা যদি আসে বিপদ ঘিরে;

ভেবনা হে পথিক সাহস নিয়ে পৌঁছিও আপন নীড়ে।

করিও না ভয় রাত যদি হয় জীবনের যাত্রাপথে;

বুকের রেখো বল সাধনা অটল দুর্গম লক্ষে যেতে।

ধৈর্যের সাথে মঞ্জিলের পথে ছুটে চলায় থেকো অবিচল;

ন্যায়ের পথে সততার সাথে বুকে নিয়ে মজবুত ঈমানী বল।

অন্যায় অসৎ বক্র পথে চলিওনা কভু ভুলে;

অশান্তির দাবানল হাবিয়ার আগুন জীবনকে ফেলবে গিলে।

জান্নাত হতে এসেছো তুমি যেতে হবে সেথা ফিরে;

ভুলিয়োনা পথিক চলো সোজা পথে ফিরে যেতে শান্তির নীড়ে।

সোজা পথে যেতে শত বাধা পিষে যেতে হবে পায়ে দলে;

ঈমানী নূরে চিনিয়া সে পথ পৌছিও মঞ্জিলে। 

 

রচনাকাল: ০৫/১১/১৪০৭ বঙ্গাব্দ

          ১৭/০২/২০০৮খ্রিস্টাব্দ।

          হাট মাগুরা, মাদারগঞ্জ, জামালপুর।

          যমুনার তীরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন