বুধবার; ১ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ না করায় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার-২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা কুড়িগ্রামে জিলাপির দাম নিয়ে করা ভিডিও; তাজু ভাই ২:০ হয়েছে ব্যাপক পরিচিতি

কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ

প্রকাশিত: সোমবার; ৩০ মার্চ, ২০২৬ খ্রি. - ১১:৩৩ পি.এম. | দেখেছেন: ৩২ জন।

কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ


নিজস্ব প্রতিবেদক:

 

 

সুনামগঞ্জের তাহিরপুরে কুপিয়ে হত্যাকাণ্ডের পর আজগর আলী (৫৫) নামে এক কৃষকের নগ্ন লাশ ভাসিয়ে দেওয়া হয় সীমান্ত নদী জাদুকাটায়।

সোমবার (৩০) মার্চ বেলা সাড়ে ১২টার সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই জানান, সকালে পুলিশি হেফাজতে ওই কৃষকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কৃষক আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর উওর হাটির মৃত ইসমাঈল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।  স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়ের জনক।

থানার এসআই আরো জানান, দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে রোববার মধ্যরাত পরবর্তী সময়ে আজগর আলীর নগ্ন মরদেহ সীমান্ত নদী জাদুকাটায় ভাসিয়ে দেয়।

সকালে খবর পেয়ে তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীর থেকে ভাসমান মরদেহ পুলিশ উদ্ধার করে।

নিহতের ছেলে সৈয়দ মিয়া জানান, রবিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে গ্রামের চায়ের দোকানে চা পান করে বাড়ি ফিরবেন বলে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি আজগর আলী।  

সোমবার ভোররাতে বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীরে নগ্ন মরদেহ ভাসার খবর পেয়ে পরিবারের সদস্যরা নদী তীরে গিয়ে আজগর আলীকে শনাক্ত করেন।

তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে কৃষকের নগ্ন মরদেহ নদীতে ভাসিয়ে দেয় মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাঁপা দিতে।
 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন