বুধবার; ২৫ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
আজও চালকদের দীর্ঘ লাইন, তেল শুন্য কুড়িগ্রাম মনোহরদী থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত. পাটগ্রামে হত্যা মামলার ওয়ারেন্টে জামায়াত নেতা গ্রেপ্তার, পাল্টা অভিযোগ রাজনৈতিক হয়রানির ‎হাতীবান্ধায় নূরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাই কাজের শুভ সূচনা যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

জ্বরে আক্রান্ত হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা

প্রকাশিত: সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:০১ পি.এম. | দেখেছেন: ৪১ জন।

জ্বরে আক্রান্ত হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা


নিজস্ব প্রতিবেদক:

 


সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় ওই হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা করেন নুরুল ইসলাম ওরফে নুরুল নামে এক যুবক।

এদিকে স্থানীয় সালিশকারীদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার থানায়  আইনি সহায়তা নিতে পারছেন না।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরুল (৩৫) তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে।

সোমবার (২৩ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে তাহিরপুরের রাজাই সীমান্ত গ্রামের ধর্ষণ চেষ্টার শিকার ভিকটিম, তার পরিবার ও সীমান্ত গ্রামের মানুষজন  জানান, রোববার রাজাই সীমান্ত গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের জ্বরে আক্রান্ত এক হাজং গৃহবধূ নিজ করেই ঘুমিয়ে ছিলেন। পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে ওই গৃহবধূর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন। ওই গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে নুরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।

খবর পেয়ে  পিতা জম্মত আলী, তার পরিবারের লোকজনসহ স্থানীয় সালিশকারীদের নিয়ে এসে কৌশলে নুরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর ভিকটিম গৃহবধূ, তার পরিবারের সদস্যদের ধর্ষণ চেষ্টার ঘটনাটি থানায় আইনি সহায়তা না নিতে বাঁধা প্রদান করেন স্থানীয় সালিশকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তাকে বেঁধে রাখা, পরিবার ও সালিশকারীদের মাধ্যমে তাকে  ছাড়িয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সালিশকারীরা মীমাংসা করার দায়িত্ব নিয়েছেন।
 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন