নিকেতনে ‘সেশন ল্যাব’ সিজন ওয়ানের প্রথম সেশন অনুষ্ঠিত
মো: সিফাত ই মঞ্জুর রোমান,
রাজধানীর নিকেতনে ‘সব রিজারভেশন’ প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সেশন ল্যাব’ সিজন ওয়ান-এর প্রথম সেশন।
এ আয়োজনে অংশ নিতে এন্ট্রি ফি দিয়ে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব এবল ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ও লেখক কিঙ্কর আহসান। তিনি তার বিজ্ঞাপন জগতের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটিং ও প্রেজেন্টেশন স্কিল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান। বক্তার উপস্থাপনা ও আলোচনায় উপস্থিত দর্শকরা উপকৃত হন বলে জানান অংশগ্রহণকারীরা। সেশনের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পান।
আয়োজকদের পক্ষ থেকে এনামুল হক এবং আহনাফ তাহমিদ শানিল জানান, এ ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। তারা বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে উদ্যোক্তা জীবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সফল ব্যক্তিরা অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
‘সেশন ল্যাব’ সিজন ওয়ানে মোট ১২টি পেইড সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন